• About Us
  • Contact Us
Dakshin Banga Sangbad
Monday, 19 May 2025
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • শহরতলী
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান প্রযুক্তি
  • কৃষি – শিল্প
  • আরও
    • ধর্ম – সংস্কৃতি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • ব্যবসা – বাণিজ্য
No Result
View All Result
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • শহরতলী
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান প্রযুক্তি
  • কৃষি – শিল্প
  • আরও
    • ধর্ম – সংস্কৃতি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • ব্যবসা – বাণিজ্য
No Result
View All Result
দক্ষিনবঙ্গ সংবাদ
No Result
View All Result

‘এফআইআরে অপরাধের কথা কোথায়?’ কর্নেল সোফিয়াকে নিয়ে মন্তব্য-মামলায় এ বার পুলিশকেও ধমক হাই কোর্টের

15 May 2025
দক্ষিনবঙ্গ সংবাদbyদক্ষিনবঙ্গ সংবাদ
in দেশ, রাজনীতি
‘এফআইআরে অপরাধের কথা কোথায়?’ কর্নেল সোফিয়াকে নিয়ে মন্তব্য-মামলায় এ বার পুলিশকেও ধমক হাই কোর্টের
ShareShareSendShareShareSend

দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছিল সে রাজ্যের হাই কোর্ট। সেই এফআইআর যে ভাবে দায়ের করা হয়েছে, তা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুলল মধ্যপ্রদেশ হাই কোর্ট। পুলিশের ‘উদ্দেশ্য’ নিয়ে প্রশ্ন তুলে ধমক দিল বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি অনুরাধা মালিকের বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘এটাই কি এফআইআর? আপনারা কি পড়েছেন সেই এফআইআর? অপরাধ যে হয়েছে, সেই কথা কোথায়?’’ বৃহস্পতিবার কর্নেল সোফিয়াকে কুমন্তব্যের জন্য বিজেপির মন্ত্রী শাহকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট।

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কর্নেল সোফিয়াকে নিয়ে মন্তব্যের মামলায় পুলিশ এমন ভাবে এফআইআর করেছে যে, তা খারিজ হয়ে যেতে পারে। আদালতের পর্যবেক্ষণ, ‘‘এফআইআরের খসড়া এমন ভাবে তৈরি হয়েছে যে, তা খারিজ হয়ে যেতে পারে। এফআইআরে কিছুই (উল্লেখ) নেই।’’ হাই কোর্ট এ-ও জানিয়েছে, ন্যায়ের স্বার্থে এই মামলার তদন্তে নজর রাখা জরুরি। এর পরেই এফআইআর সংশোধনের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। তারা বলে, ‘‘হাই কোর্ট আগে যে নির্দেশ দিয়েছে, তা এই এফআইআরে প্রবেশ করিয়ে সংশোধন করতে হবে। বিজয় শাহ যা করেছেন (মন্তব্য), তা বিশদে এফআইআরে উল্লেখ করতে হবে।’’ এখানেই থামেনি ডিভিশন বেঞ্চ। আরও বলেছে, ‘‘এফআইআরে অপরাধের উল্লেখ রাখতেই হয়। সেই অপরাধের উল্লেখ কোথায়? এফআইআরটি খারিজ হয়ে যেতে পারে।’’

পুলিশের আইনজীবী সওয়াল করে জানান, মন্ত্রীর বিরুদ্ধে এফআইআরের খসড়া তৈরি হয়নি। তাঁর আরও সওয়াল, হাই কোর্ট যে নির্দেশ দিয়েছে, তা পুরোটাই এফআইআরে জুড়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চ তা মানতে নারাজ। স্পষ্টই জানিয়েছে দিয়েছে, আদালতের নির্দেশ এফআইআরের অংশ হতে পারে। কিন্তু এফআইআরে অপরাধের বিষয়টি বিশদে উল্লেখ করতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সওয়াল, ‘‘আদালতের নির্দেশমতো আমরা কাজ করব।’’ পুলিশের আইনজীবী সওয়াল করে জানান, অভিযুক্তকে আড়ালের চেষ্টা করা হচ্ছে না। আদালত যাতে এ রকম কিছু ভেবে না নেয়, সেই অনুরোধও করেছেন তিনি। হাই কোর্টের মন্তব্য, ‘‘এই কাজে আপনাদের উদ্দেশ্য স্পষ্ট। এফআইআরের কোনও বিষয়বস্তু নেই।’’

ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সঙ্গে জড়িয়ে ছিলেন কর্নেল কুরেশি। এই অভিযানের খবর নিয়মিত সংবাদমাধ্যমের সামনেও তুলে ধরেছিলেন তিনি। কর্নেল সোফিয়ার নাম না নিয়েই ইনদওরের একটি কর্মসূচিতে মধ্যপ্রদেশের জনজাতি উন্নয়ন মন্ত্রী বিজয় বলেছিলেন, ‘‘যারা আমাদের মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাদের বোনকেই ব্যবহার করে হামলাকারীদের শায়েস্তা করেছি। মোদীজি ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। মোদীজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না। তাই ওদের সম্প্রদায়ের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছেন।’’

বিজয়ের ওই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয় কংগ্রেস। বিতর্কের মুখে বিজয় বলেন, ‘‘আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তা হলে ১০ বার ক্ষমা চাইতেও রাজি আমি।’’ তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজিকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় জবলপুরে মধ্যপ্রদেশ হাই কোর্ট। সেই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এ বার সেই এফআইআর যে ভাবে দায়ের হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলল মধ্যপ্রদেশ হাই কোর্ট।

ShareShareSendShareShareSend
পূর্ববর্তী পোস্ট

হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ,‘অন্তত একটু সংবেদনশীল হোন’!

পরবর্তী পোস্ট

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের ডানকুনিবাসীর উপহার, চওড়া হাসি কচিকাঁচাদের মুখে।

অবশ্যই পড়ুন
হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ,‘অন্তত একটু সংবেদনশীল হোন’!
দেশ

‘এমন কুমিরের কান্না অনেকেই কাঁদেন’! কর্নেল সোফিয়াকে নিয়ে কুমন্তব্য করা মন্ত্রীকে আবারো ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

কে এই সোফিয়া কুরেশি? ৩৫ বছরের অফিসার নজির তৈরি করেছেন এর আগেও

শুভেন্দু অধিকারী কে ৭২ ঘণ্টা সময় দিচ্ছি’, না হলে বুঝে নেব, চরম হুঁশিয়ারি হুমায়ুন কবিরের।
রাজনীতি

মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব’, বিদ্বেষ ছড়িয়ে ফের বিতর্কে শুভেন্দু

সর্বশেষ সংবাদ
হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ,‘অন্তত একটু সংবেদনশীল হোন’!

‘এমন কুমিরের কান্না অনেকেই কাঁদেন’! কর্নেল সোফিয়াকে নিয়ে কুমন্তব্য করা মন্ত্রীকে আবারো ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের ডানকুনিবাসীর উপহার, চওড়া হাসি কচিকাঁচাদের মুখে।

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের ডানকুনিবাসীর উপহার, চওড়া হাসি কচিকাঁচাদের মুখে।

‘এফআইআরে অপরাধের কথা কোথায়?’ কর্নেল সোফিয়াকে নিয়ে মন্তব্য-মামলায় এ বার পুলিশকেও ধমক হাই কোর্টের

‘এফআইআরে অপরাধের কথা কোথায়?’ কর্নেল সোফিয়াকে নিয়ে মন্তব্য-মামলায় এ বার পুলিশকেও ধমক হাই কোর্টের

হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ,‘অন্তত একটু সংবেদনশীল হোন’!

হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ,‘অন্তত একটু সংবেদনশীল হোন’!

বস্তির স্কুলে পড়াশোনা, দ্বিতীয় তপশিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথ নিলেন বিচারপতি গবই

বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ানকে ফেরাল পাকিস্তান, ওয়াঘা দিয়ে ভারতে পূর্ণম

পাকিস্তানের এফ ১৬-সহ তিন যুদ্ধবিমান ধ্বংস করল ভারতের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’! বানচাল করে দেওয়া হল ড্রোন হামলাও

জম্মুর দিকে উড়ে আসছে রকেট, পর পর বিস্ফোরণের শব্দ! সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’, বাজছে সাইরেন, পাল্টা হামলা পাকিস্তানের?

সর্বধিক পাঠিত
‘এফআইআরে অপরাধের কথা কোথায়?’ কর্নেল সোফিয়াকে নিয়ে মন্তব্য-মামলায় এ বার পুলিশকেও ধমক হাই কোর্টের

‘এফআইআরে অপরাধের কথা কোথায়?’ কর্নেল সোফিয়াকে নিয়ে মন্তব্য-মামলায় এ বার পুলিশকেও ধমক হাই কোর্টের

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের ডানকুনিবাসীর উপহার, চওড়া হাসি কচিকাঁচাদের মুখে।

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের ডানকুনিবাসীর উপহার, চওড়া হাসি কচিকাঁচাদের মুখে।

হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ,‘অন্তত একটু সংবেদনশীল হোন’!

হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ,‘অন্তত একটু সংবেদনশীল হোন’!

বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ানকে ফেরাল পাকিস্তান, ওয়াঘা দিয়ে ভারতে পূর্ণম

বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ানকে ফেরাল পাকিস্তান, ওয়াঘা দিয়ে ভারতে পূর্ণম

হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ,‘অন্তত একটু সংবেদনশীল হোন’!

‘এমন কুমিরের কান্না অনেকেই কাঁদেন’! কর্নেল সোফিয়াকে নিয়ে কুমন্তব্য করা মন্ত্রীকে আবারো ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

বস্তির স্কুলে পড়াশোনা, দ্বিতীয় তপশিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথ নিলেন বিচারপতি গবই

বস্তির স্কুলে পড়াশোনা, দ্বিতীয় তপশিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথ নিলেন বিচারপতি গবই

কে এই সোফিয়া কুরেশি? ৩৫ বছরের অফিসার নজির তৈরি করেছেন এর আগেও

কে এই সোফিয়া কুরেশি? ৩৫ বছরের অফিসার নজির তৈরি করেছেন এর আগেও

বালুচিস্তানে পাক সেনার কনভয় উড়িয়ে দিল BLA, প্রাণ গেল ১২ জওয়ানের, জোর ধাক্কা খেল শেহবাজ সরকার

ফুরফুরা থেকে ওয়াকফ আইন বাতিলের দাবিতে ‘ব্রিগেড চলো’র ডাক! পথে নামলেন পিরজাদারা

পুতিনের ‘গিফ্ট’ দিয়ে পাকিস্তানকে চুরমার করে দিল ভারত! ‘সুদর্শন’ S-400 ডিফেন্স সিস্টেম দেখে চিন্তায় চিনও

পুতিনের ‘গিফ্ট’ দিয়ে পাকিস্তানকে চুরমার করে দিল ভারত! ‘সুদর্শন’ S-400 ডিফেন্স সিস্টেম দেখে চিন্তায় চিনও

পরবর্তী পোস্ট
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের ডানকুনিবাসীর উপহার, চওড়া হাসি কচিকাঁচাদের মুখে।

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের ডানকুনিবাসীর উপহার, চওড়া হাসি কচিকাঁচাদের মুখে।

হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ,‘অন্তত একটু সংবেদনশীল হোন’!

‘এমন কুমিরের কান্না অনেকেই কাঁদেন’! কর্নেল সোফিয়াকে নিয়ে কুমন্তব্য করা মন্ত্রীকে আবারো ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Dakshin Banga Sangbad

দক্ষিনবঙ্গ সংবাদ has embarked on its new journey. It is an independent online media platform. It mainly articulates the concerns, aspirations of the voiceless masses and covers the local, national and international news in Bengali that usually remain uncovered in the mainstream media.

THE সংবাদ | রাজ্য | দেশ | বিশ্ব | বাংলাদেশ | মধ্য প্রাচ্য | খেলা | কর্মসংস্থান | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা ও স্বাস্থ্য| ধর্ম ও দর্শন | বিনোদন | সাহিত্য ও সংস্কৃতি | সম্পাদকীয়

Editor: Tuhin Ahmed
Co-edior: Shaili Sengupta
Phone: +19103350655
(For calls, international charges may apply)
WhatsApp: +19175494799
Email: contact@thesanbad.com

  • About Us
  • Contact Us

© 2025 দক্ষিনবঙ্গ সংবাদ | Developed by eTech Builder

No Result
View All Result
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব সংবাদ
    • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • কৃষি – শিল্প
  • বিজ্ঞান প্রযুক্তি
  • শহরতলী
  • ধর্ম – সংস্কৃতি
  • রাজনীতি
  • শিক্ষা
  • ব্যবসা – বাণিজ্য

© 2025 দক্ষিনবঙ্গ সংবাদ | Developed by eTech Builder

error: দয়া করে কপি করবেন না।