• About Us
  • Contact Us
Dakshin Banga Sangbad
Friday, 4 April 2025
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • শহরতলী
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান প্রযুক্তি
  • কৃষি – শিল্প
  • আরও
    • ধর্ম – সংস্কৃতি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • ব্যবসা – বাণিজ্য
No Result
View All Result
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • শহরতলী
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান প্রযুক্তি
  • কৃষি – শিল্প
  • আরও
    • ধর্ম – সংস্কৃতি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • ব্যবসা – বাণিজ্য
No Result
View All Result
দক্ষিনবঙ্গ সংবাদ
No Result
View All Result

৩০টি দেশের থেকেও বেশি জায়গা রয়েছে ওয়াকফ বোর্ডের হাতে! পরিমাণ জানলে চমকে উঠবেন

4 April 2025
দক্ষিনবঙ্গ সংবাদbyদক্ষিনবঙ্গ সংবাদ
in দেশ, ধর্ম - সংস্কৃতি
৩০টি দেশের থেকেও বেশি জায়গা রয়েছে ওয়াকফ বোর্ডের হাতে! পরিমাণ জানলে চমকে উঠবেন
ShareShareSendShareShareSend

দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে সংশোধিত ওয়াকফ বিল। নিয়ম মাফিক এ বার তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। তিনি সই করলেই আইনে পরিণত হবে এই বিল। সংসদে বিলটি নিয়ে দীর্ঘ বিতর্কের সময়ে ওয়াকফ বোর্ডের হাতে থাকা বিপুল জমির প্রসঙ্গ তুলে সুর চড়ায় বিজেপি-সহ কেন্দ্রের শাসক শিবির। পাল্টা যুক্তি দিয়েছে বিরোধীরা।

মুসলিম সম্প্রদায়ের জন্য ধর্মীয় এবং দাতব্য উদ্দেশ্যে দান করা বা নিবেদিত সম্পত্তির দেখভাল করে থাকে ওয়াকফ বোর্ড। এর মধ্যে রয়েছে মসজিদ, দরগা, সমাধিস্থল এবং শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি তথ্য বলছে, রেল এবং প্রতিরক্ষা দফতরের পর দেশের তৃতীয় সর্বোচ্চ জমির মালিক ওয়াকফ বোর্ড।

সংসদে সংশোধিত ওয়াকফ বিলের বিতর্কে অংশ নিয়ে সংশ্লিষ্ট বোর্ডটির হাতে কত পরিমাণ জমি রয়েছে, তার খতিয়ান দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, দ্বাদশ শতাব্দীর শেষ দিকে ওয়াকফের সম্পত্তি ছিল মাত্র দু’টি গ্রাম। বর্তমানে সেটা বাড়তে বাড়তে ৩৯ লক্ষ একরে গিয়ে পৌঁছেছে।
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দাবি, গত ১২ বছরে ওয়াকফ বোর্ডের জমির পরিমাণ দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে লোকসভায় শাহ বলেন, ‘‘১৯১৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত সংশ্লিষ্ট বোর্ডটির হাতে মোট ১৮ লক্ষ একর জমি ছিল। এর পর ওয়াকফ আইন সংশোধন করে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার।’’
এর আগে ১৯৯৫ সালে একবার ওয়াকফ আইনের সংশোধন করেছিল কেন্দ্র। সেবার ওয়াকফ সম্পত্তি উন্নতির জন্য আইনে বদল আনে সরকার। প্রশাসনের দেওয়া আগের তথ্য অনুযায়ী, একটা সময়ে ওয়াকফ বোর্ডের হাতে ছিল ৯.৪ লক্ষ একর জমি। মোট ৮.৭২ লক্ষ সম্পত্তির দেখভাল করতেন তারা।

সংসদে শাহ বলেছেন, ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। তাঁর কথায়, ‘’২০ হাজার সম্পত্তি ওয়াকফ বোর্ডের লিজ়ে ছিল। কিন্তু ২০২৫ সালের রেকর্ড অনুযায়ী, যেটা ভুলও হতে পারে, ওই সম্পত্তির কোনও অস্তিত্ব নেই। সেগুলি তা হলে কোথায় গেল? কার অনুমতিতে বিক্রি করা হয়েছে?’’
বর্তমানে দেশে মোট ৩০টি ওয়াকফ বোর্ড রয়েছে। তাদের হাতে থাকা জমির পরিমাণ ৯.৪ লক্ষ একর ধরা হলে, সেখানেও প্রকাশ্যে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। ওই পরিমাণ জমি ৩০টি দেশের আয়তনের চেয়ে বেশি বলে জানা গিয়েছে।

পাশাপাশি ওয়াকফ সম্পত্তি হিসাবে দাবি করা বেশ কিছু জমি নিয়ে বিতর্ক রয়েছে। সেই তালিকায় আছে তামিলনাড়ুর ১,৫০০ বছরের পুরনো চোল মন্দির, ৬০০ জনের বেশি খ্রিস্টান পরিবারের কেরলের একটি গ্রাম এবং কর্নাটকের একটি পাঁচ তারা হোটেল।
তবে দেশের সর্বাধিক জমির মালিকানা আছে সেনা এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর কাছে। তাদের অধিকারে থাকা জমির পরিমাণ ১৭.৩১ লক্ষ একর (৭,২৮০ বর্গ কিলোমিটার)। এ ছাড়া দ্বিতীয় স্থানে থাকা রেল মন্ত্রকের হাতে আছে ১১.৭২ লক্ষ একর (৪,৭৮০ বর্গ কিলোমিটার) জমি।

বর্তমানে আইনে, ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তিতে কোনও ভাবেই পর্যালোচনা করার সুযোগ থাকে না। কারও আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারে ওয়াকফ বোর্ড। তাতে হস্তক্ষেপ করার সুযোগ থাকে না সরকারের।
সংশোধিত ওয়াকফ বিলে এই নিয়ম পুরোপুরি বদলে ফেলার কথা বলেছে কেন্দ্র। এটি পাশ হলে বিলুপ্ত হবে ওয়াকফ বোর্ডের একচ্ছত্র অধিকার। কোনও সম্পত্তি ওয়াকফ কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলাশাসক বলা সমপদমর্যাদার আধিকারিকদের হাতে দিতে চলেছে মোদী সরকার।

পাশাপাশি, নতুন বিলে ওয়াকফ বোর্ডে ইসলাম বহির্ভূত দু’জন সদস্যের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। শুধু তা-ই নয়, কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ বোর্ডের সম্পত্তি এবং জমি নথিভুক্ত করতে বলা হয়েছে। বিলটির বিরোধীদের দাবি, ওয়াকফ বোর্ডের বিভিন্ন সম্পত্তি দখলের উদ্দেশ্যেই ওই বিল এনেছে কেন্দ্র।
জমিয়তে ইসলামি হিন্দ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো প্রধান মুসলিম সংগঠনগুলির মতে, গেরুয়াশিবির দীর্ঘ সময় ধরেই দিল্লি-সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য উঠেপড়ে লেগেছে। সেই কারণেই তড়িঘড়ি পাশ করা হয়েছে এই সংশোধনী বিল।

গত বছরের ৮ অগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। দীর্ঘ বিতর্কের শেষে ঐকমত্যের লক্ষ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটির (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসি) কাছে পাঠায় সরকার। গত ৩০ ডিসেম্বর ১৪টি সংশোধনী-সহ বিলটি সংসদে পেশ করার জন্য সুপারিশ করে জেপিসি।
যৌথ সংসদীয় কমিটিতে সরকারপক্ষের তরফে ২৩ এবং বিরোধীদের তরফে ৪৪টি সংশোধনী প্রস্তাব জমা পড়েছিল। এর মধ্যে সরকারপক্ষের তরফে ২৩ এবং বিরোধীদের তরফে ৪৪টি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়। বিরোধীদের সব ক’টি প্রস্তাবই খারিজ করে দেয় জেপিসি।

এ বছরের ২ এপ্রিল গভীর রাতে লোকসভায় পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল। এর পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। অর্থাৎ ব্যবধান ছিল ৫৬। মোট ভোট পড়ে ৫২০। ভোটাভুটির আগে দীর্ঘ সময় ধরে বিলটি নিয়ে চলে আলোচনা।
ঠিক তার পরের দিন (পড়ুন ৩ এপ্রিল) রাজ্যসভায় বিলটি তোলে সরকার পক্ষ। সেখানে লম্বা সময় ধরে বিতর্ক চলার পর ভোটাভুটি চায় বিরোধীরা। বিলের পক্ষে ১২৮টি ভোট পড়ে। আর বিপক্ষে পড়ে ৯৫টি ভোট।

ShareShareSendShareShareSend
পূর্ববর্তী পোস্ট

পক্ষে ১২৮ ভোট, বিপক্ষে ৯৫, গভীর রাতে রাজ্যসভাতেও পাশ ওয়াকফ বিল, কেন্দ্র এখন শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায়

পরবর্তী পোস্ট

ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম

অবশ্যই পড়ুন
সর্বশেষ সংবাদ
ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম

ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম

৩০টি দেশের থেকেও বেশি জায়গা রয়েছে ওয়াকফ বোর্ডের হাতে! পরিমাণ জানলে চমকে উঠবেন

৩০টি দেশের থেকেও বেশি জায়গা রয়েছে ওয়াকফ বোর্ডের হাতে! পরিমাণ জানলে চমকে উঠবেন

পক্ষে ১২৮ ভোট, বিপক্ষে ৯৫, গভীর রাতে রাজ্যসভাতেও পাশ ওয়াকফ বিল, কেন্দ্র এখন শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায়

পক্ষে ১২৮ ভোট, বিপক্ষে ৯৫, গভীর রাতে রাজ্যসভাতেও পাশ ওয়াকফ বিল, কেন্দ্র এখন শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায়

ওয়াকফ বিতর্কে লোকসভায় গরহাজির তৃণমূলের তিন সাংসদ, শাস্তি দেবে দল? আলোচনা হবে দলনেত্রীর সঙ্গে

ওয়াকফ বিতর্কে লোকসভায় গরহাজির তৃণমূলের তিন সাংসদ, শাস্তি দেবে দল? আলোচনা হবে দলনেত্রীর সঙ্গে

ওয়াকফ বিলের বিরোধিতায় কোলকাতায় প্রতিবাদ মিছিল, উঠলো একাধিক স্লোগান।

ওয়াকফ বিলের বিরোধিতায় কোলকাতায় প্রতিবাদ মিছিল, উঠলো একাধিক স্লোগান।

২৬ হাজার চাকরিই বাতিল! ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ সুপ্রিম কোর্টের, ফেরত দিতে হবে বেতনের টাকাও

২৬ হাজার চাকরিই বাতিল! ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ সুপ্রিম কোর্টের, ফেরত দিতে হবে বেতনের টাকাও

উড়বে ড্রোন, থাকবে ২৪ জওয়ানের কমান্ডো ফোর্স, সিসি ক্যামেরায় নজরদারী, রামনবমী নিয়ে আগেভাগেই সতর্ক হাওড়া ও কোলকাতা পুলিশ

উড়বে ড্রোন, থাকবে ২৪ জওয়ানের কমান্ডো ফোর্স, সিসি ক্যামেরায় নজরদারী, রামনবমী নিয়ে আগেভাগেই সতর্ক হাওড়া ও কোলকাতা পুলিশ

পক্ষে ২৮৮, বিপক্ষে ২৩২ সাংসদ, ১২ ঘণ্টা বিতর্কের পর অবশেষে লোকসভায় পাশ হয়ে গেল বিতর্কিত ওয়াকফ বিল

পক্ষে ২৮৮, বিপক্ষে ২৩২ সাংসদ, ১২ ঘণ্টা বিতর্কের পর অবশেষে লোকসভায় পাশ হয়ে গেল বিতর্কিত ওয়াকফ বিল

সর্বধিক পাঠিত
সৌদি আরবে দেখা গেল ঈদের চাঁদ’ আগামীকাল ঈদ সৌদি অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশে।

সৌদি আরবে দেখা গেল ঈদের চাঁদ’ আগামীকাল ঈদ সৌদি অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশে।

পক্ষে ২৮৮, বিপক্ষে ২৩২ সাংসদ, ১২ ঘণ্টা বিতর্কের পর অবশেষে লোকসভায় পাশ হয়ে গেল বিতর্কিত ওয়াকফ বিল

পক্ষে ২৮৮, বিপক্ষে ২৩২ সাংসদ, ১২ ঘণ্টা বিতর্কের পর অবশেষে লোকসভায় পাশ হয়ে গেল বিতর্কিত ওয়াকফ বিল

ওয়াকফ বিতর্কে লোকসভায় গরহাজির তৃণমূলের তিন সাংসদ, শাস্তি দেবে দল? আলোচনা হবে দলনেত্রীর সঙ্গে

ওয়াকফ বিতর্কে লোকসভায় গরহাজির তৃণমূলের তিন সাংসদ, শাস্তি দেবে দল? আলোচনা হবে দলনেত্রীর সঙ্গে

আজ চাঁদ দেখার প্রক্রিয়া শুরু সৌদিতে।

আজ চাঁদ দেখার প্রক্রিয়া শুরু সৌদিতে।

ওয়াকফ সম্পত্তি রক্ষা করবই’, ইফতারে গিয়ে সংকল্প নায়ডুর, ওয়াকফ বিল নিয়ে দ্বিধা বিভক্ত এনডিএ

ওয়াকফ সম্পত্তি রক্ষা করবই’, ইফতারে গিয়ে সংকল্প নায়ডুর, ওয়াকফ বিল নিয়ে দ্বিধা বিভক্ত এনডিএ

ইদের নমাজ সেরে ফেরার পথে পুষ্পবৃষ্টি, হিন্দু-মুসলিম সম্প্রীতির নজির জয়পুরে

ইদের নমাজ সেরে ফেরার পথে পুষ্পবৃষ্টি, হিন্দু-মুসলিম সম্প্রীতির নজির জয়পুরে

৩০টি দেশের থেকেও বেশি জায়গা রয়েছে ওয়াকফ বোর্ডের হাতে! পরিমাণ জানলে চমকে উঠবেন

৩০টি দেশের থেকেও বেশি জায়গা রয়েছে ওয়াকফ বোর্ডের হাতে! পরিমাণ জানলে চমকে উঠবেন

ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম

ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম

২৬ হাজার চাকরিই বাতিল! ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ সুপ্রিম কোর্টের, ফেরত দিতে হবে বেতনের টাকাও

২৬ হাজার চাকরিই বাতিল! ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ সুপ্রিম কোর্টের, ফেরত দিতে হবে বেতনের টাকাও

পক্ষে ১২৮ ভোট, বিপক্ষে ৯৫, গভীর রাতে রাজ্যসভাতেও পাশ ওয়াকফ বিল, কেন্দ্র এখন শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায়

পক্ষে ১২৮ ভোট, বিপক্ষে ৯৫, গভীর রাতে রাজ্যসভাতেও পাশ ওয়াকফ বিল, কেন্দ্র এখন শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায়

পরবর্তী পোস্ট
ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম

ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম

Dakshin Banga Sangbad

দক্ষিনবঙ্গ সংবাদ has embarked on its new journey. It is an independent online media platform. It mainly articulates the concerns, aspirations of the voiceless masses and covers the local, national and international news in Bengali that usually remain uncovered in the mainstream media.

THE সংবাদ | রাজ্য | দেশ | বিশ্ব | বাংলাদেশ | মধ্য প্রাচ্য | খেলা | কর্মসংস্থান | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা ও স্বাস্থ্য| ধর্ম ও দর্শন | বিনোদন | সাহিত্য ও সংস্কৃতি | সম্পাদকীয়

Editor: Tuhin Ahmed
Co-edior: Shaili Sengupta
Phone: +19103350655
(For calls, international charges may apply)
WhatsApp: +19175494799
Email: contact@thesanbad.com

  • About Us
  • Contact Us

© 2025 দক্ষিনবঙ্গ সংবাদ | Developed by eTech Builder

No Result
View All Result
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব সংবাদ
    • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • কৃষি – শিল্প
  • বিজ্ঞান প্রযুক্তি
  • শহরতলী
  • ধর্ম – সংস্কৃতি
  • রাজনীতি
  • শিক্ষা
  • ব্যবসা – বাণিজ্য

© 2025 দক্ষিনবঙ্গ সংবাদ | Developed by eTech Builder

error: দয়া করে কপি করবেন না।