• About Us
  • Contact Us
Dakshin Banga Sangbad
Saturday, 6 December 2025
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • শহরতলী
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান প্রযুক্তি
  • কৃষি – শিল্প
  • আরও
    • ধর্ম – সংস্কৃতি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • ব্যবসা – বাণিজ্য
No Result
View All Result
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • শহরতলী
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান প্রযুক্তি
  • কৃষি – শিল্প
  • আরও
    • ধর্ম – সংস্কৃতি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • ব্যবসা – বাণিজ্য
No Result
View All Result
দক্ষিনবঙ্গ সংবাদ
No Result
View All Result

এক পা নেই, অন্য পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে ৯৯% কাজ সেরে ফেললেন বাঁকুড়ার বিএলও!

28 November 2025
দক্ষিনবঙ্গ সংবাদbyদক্ষিনবঙ্গ সংবাদ
in জেলা, রাজ্য
এক পা নেই, অন্য পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে ৯৯% কাজ সেরে ফেললেন বাঁকুড়ার বিএলও!
ShareShareSendShareShareSend

দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ করতে গিয়ে কোথাও ‘কাজের চাপে’ বিএলও আত্মহত্যা করছেন। কোথাও অসুস্থ হয়ে পড়ছেন। কোথাও কাজ থেকে অব্যাহতি চেয়ে চলছে ধর্না। কোথাও কেঁদে ভাসাচ্ছেন ‘অসুস্থ’ বিএলও। তবে ব্যতিক্রম আছে। এমনই এক ‘ব্যতিক্রমী’ ব্লক স্তরের আধিকারিক শোভানারা বায়েন।

জন্ম থেকে এক পা নেই শোভানারার। এক পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে তিনি এসআইআরের কাজ প্রায় শেষ করে এনেছেন। বিশেষ ভাবে সক্ষম আইসিডিএস কর্মীর প্রশংসায় পঞ্চমুখ প্রশাসনিক কর্তারা।

বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামশুলি গ্রামের শোভানারা জন্ম থেকে বিশেষ ভাবে সক্ষম। তাঁর একটি পা হাঁটুর নীচ থেকে নেই। শারীরিক প্রতিবন্ধকতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি কখনও। স্নাতকোত্তরের পরে বিএড করেছেন। এখন পেশায় তিনি আইসিডিএস কর্মী। এসআইআরের কাজের জন্য বহু বিএলওর যখন গলদঘর্ম অবস্থা, তখন নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ শেষ করে এনেছেন শোভানারা।

বাড়ি বাড়ি ঘুরে কাজ করতে হবে জেনে প্রথমে সংশয়ে ছিলেন ওই আইসিডিএস কর্মী। শারীরিক কারণ দেখিয়ে অব্যাহতিও চেয়েছিলেন। কিন্তু প্রশাসনের তরফে সবুজ সঙ্কেত না পেয়ে আর দেরি করেননি। রাজ্য জুড়ে এসআইআরের কাজ শুরু হতেই কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছেন। দায়িত্ব পাওয়ামাত্র নিজের গ্রাম জামশুলির ২৩৮ নম্বর বুথের ১০৩৯ জন ভোটারের বাড়ি বাড়ি ঘুরে গণনাপত্র (এনুমারেশন ফর্ম) বিতরণ করেছেন তিনি।

গত কয়েক দিন ধরে শোভানারার রুটিন হল, সকালে আইসিডিএস কেন্দ্রে কাজ। দুপুরে গ্রামে ঘুরে ঘুরে গণনাপত্র বিলি এবং সংগ্রহ। বিকেলে বাড়ি ফিরে শুরু করেন বিএলও পোর্টালে তথ্য আপলোডের কাজ। কাজ শেষ করতে করতে প্রতি দিনই গভীর রাত হয়ে যায়। দিনের কাজ দিনে শেষ করে ফেলেন। তা-ই ইতিমধ্যে ৯৯ শতাংশ ভোটারের কাছ থেকে গণনাপত্র সংগ্রহ করে তা কমিশনের পোর্টালে আপলোডও করে ফেলেছেন ওই বিএলও।

এসআইআরের ‘কাজের চাপে’ যেখানে শারীরিক ভাবে সুস্থ এবং স্বাভাবিক বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, সেখানে শোভানারা শারীরিক প্রতিবন্ধকতাকে অজুহাত হিসাবে খাড়া না করতে নারাজ। তিনি বলেন, ‘‘আমার শারীরিক সমস্যা রয়েছে। কিন্তু সে সব ভেবে আমি পিছিয়ে যাইনি। নির্বাচন কমিশন দায়িত্ব দিয়েছে। সেই কাজটা শেষ করা আমার দায়িত্ব।’’ তিনি আরও বলেন, ‘‘বুথের প্রতিটি বৈধ ভোটার যাতে এসআইআরের ফর্ম পূরণ করে জমা দিতে পারেন এবং তাঁদের তথ্য যাতে নির্দিষ্ট পোর্টালে সময় মতো আপলোড করতে পারি, তার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ৯৯ শতাংশ কাজ শেষ। বাকি কাজ সময়ের আগে শেষ করে ফেলব বলে আশা করছি।’’

ShareShareSendShareShareSend
পূর্ববর্তী পোস্ট

রোহিঙ্গা অপবাদ দিয়ে আক্রমণ! ধূপগুড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলার ভিডিও ভাইরাল

পরবর্তী পোস্ট

হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট, রাজ্যকে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ

অবশ্যই পড়ুন
এপিক কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না-থাকলে অনলাইনে পূরণ করা যাবে না এনুমারেশন ফর্ম, পরিষেবা শুরু হতেই জানাল কমিশন
রাজ্য

কোন ১১টি নথি লাগবে SIR-এ, কাদের কোনও নথিই লাগবে না, রইল বিস্তারিত
দেশ

মঙ্গলবার থেকে বাংলায় SIR শুরু, ঘোষণা নির্বাচন কমিশনের

এসআইআর নিয়ে চূড়ান্ত রায় গোটা দেশেই কার্যকর হবে, বেআইনি কিছু হলে পুরো প্রক্রিয়া বাতিল করে দেব! সুপ্রিম কোর্ট

SIR-এ নাম বাদ পড়লে নতুন আবেদনে দেওয়া যাবে Aadhaar: জানালো সুপ্রিম কোর্ট

‘কুত্তা বাবু’র ছেলে ‘ডগ বাবু’ বিহারের বৈধ ভোটার! রয়েছে কুকুরের ছবিও, BJP-র ‘কারসাজি’?

সর্বশেষ সংবাদ
হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট, রাজ্যকে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ

হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট, রাজ্যকে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ

এক পা নেই, অন্য পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে ৯৯% কাজ সেরে ফেললেন বাঁকুড়ার বিএলও!

এক পা নেই, অন্য পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে ৯৯% কাজ সেরে ফেললেন বাঁকুড়ার বিএলও!

রোহিঙ্গা অপবাদ দিয়ে আক্রমণ! ধূপগুড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলার ভিডিও ভাইরাল

রোহিঙ্গা অপবাদ দিয়ে আক্রমণ! ধূপগুড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলার ভিডিও ভাইরাল

ঘরে ফিরুন, দেশত্যাগী হিন্দু-শিখদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আফগানিস্তানে ফেরার আহ্বান তালিবান মন্ত্রীর

ঘরে ফিরুন, দেশত্যাগী হিন্দু-শিখদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আফগানিস্তানে ফেরার আহ্বান তালিবান মন্ত্রীর

এপিক কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না-থাকলে অনলাইনে পূরণ করা যাবে না এনুমারেশন ফর্ম, পরিষেবা শুরু হতেই জানাল কমিশন

এপিক কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না-থাকলে অনলাইনে পূরণ করা যাবে না এনুমারেশন ফর্ম, পরিষেবা শুরু হতেই জানাল কমিশন

সততার দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক ইলিয়াস মল্লিক — তিরুপতি জুয়েলার্সে ভুলবশত দেওয়া সোনার টুকরো ফেরত দিলেন নিঃস্বার্থভাবে

জাঙ্গিপাড়া থানায় অনুষ্ঠিত হয়ে গেল শিশু সুরক্ষা, স্বচ্ছতা এবং সমাজকল্যাণমূলক অনুষ্ঠান

জাঙ্গিপাড়া থানায় অনুষ্ঠিত হয়ে গেল শিশু সুরক্ষা, স্বচ্ছতা এবং সমাজকল্যাণমূলক অনুষ্ঠান

কোন ১১টি নথি লাগবে SIR-এ, কাদের কোনও নথিই লাগবে না, রইল বিস্তারিত

কোন ১১টি নথি লাগবে SIR-এ, কাদের কোনও নথিই লাগবে না, রইল বিস্তারিত

সর্বধিক পাঠিত
হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট, রাজ্যকে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ

হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট, রাজ্যকে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ

রোহিঙ্গা অপবাদ দিয়ে আক্রমণ! ধূপগুড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলার ভিডিও ভাইরাল

রোহিঙ্গা অপবাদ দিয়ে আক্রমণ! ধূপগুড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলার ভিডিও ভাইরাল

এক পা নেই, অন্য পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে ৯৯% কাজ সেরে ফেললেন বাঁকুড়ার বিএলও!

এক পা নেই, অন্য পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে ৯৯% কাজ সেরে ফেললেন বাঁকুড়ার বিএলও!

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০, আহত ৫০০

হাওড়ায় যুব তৃণমূল নেতার বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু মহিলার।

মাসিক সঞ্চয় পর্যাপ্ত নয়, দেউলিয়া হওয়ার মুখে ৫০ শতাংশ ভারতীয়!

এপিক কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না-থাকলে অনলাইনে পূরণ করা যাবে না এনুমারেশন ফর্ম, পরিষেবা শুরু হতেই জানাল কমিশন

এপিক কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না-থাকলে অনলাইনে পূরণ করা যাবে না এনুমারেশন ফর্ম, পরিষেবা শুরু হতেই জানাল কমিশন

কোন ১১টি নথি লাগবে SIR-এ, কাদের কোনও নথিই লাগবে না, রইল বিস্তারিত

কোন ১১টি নথি লাগবে SIR-এ, কাদের কোনও নথিই লাগবে না, রইল বিস্তারিত

প্রবল ঝড়ে তোলপাড় কোলকাতা, সঙ্গে বৃষ্টির দাপট

রাতভর বৃষ্টিতে ভয়াল রূপ তিস্তার! পর্যটকদের জন্য বন্ধ হল সিকিমের দরজা, জারি নির্দেশিকা!

রাতভর বৃষ্টিতে ভয়াল রূপ তিস্তার! পর্যটকদের জন্য বন্ধ হল সিকিমের দরজা, জারি নির্দেশিকা!

পরবর্তী পোস্ট
হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট, রাজ্যকে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ

হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট, রাজ্যকে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ

Dakshin Banga Sangbad

দক্ষিনবঙ্গ সংবাদ has embarked on its new journey. It is an independent online media platform. It mainly articulates the concerns, aspirations of the voiceless masses and covers the local, national and international news in Bengali that usually remain uncovered in the mainstream media.

THE সংবাদ | রাজ্য | দেশ | বিশ্ব | বাংলাদেশ | মধ্য প্রাচ্য | খেলা | কর্মসংস্থান | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা ও স্বাস্থ্য| ধর্ম ও দর্শন | বিনোদন | সাহিত্য ও সংস্কৃতি | সম্পাদকীয়

Editor: Tuhin Ahmed
Co-edior: Shaili Sengupta
Phone: +19103350655
(For calls, international charges may apply)
WhatsApp: +19175494799
Email: contact@thesanbad.com

  • About Us
  • Contact Us

© 2025 দক্ষিনবঙ্গ সংবাদ | Developed by eTech Builder

No Result
View All Result
  • রাজ্য
  • দেশ
  • বিশ্ব সংবাদ
    • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • কৃষি – শিল্প
  • বিজ্ঞান প্রযুক্তি
  • শহরতলী
  • ধর্ম – সংস্কৃতি
  • রাজনীতি
  • শিক্ষা
  • ব্যবসা – বাণিজ্য

© 2025 দক্ষিনবঙ্গ সংবাদ | Developed by eTech Builder

error: দয়া করে কপি করবেন না।