দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাওড়ায় যুব তৃণমূল নেতার বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু এক মহিলার, দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত কদমতলায়। মৃত মহিলার নাম অর্চনা দত্ত। জানা গিয়েছে অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন ওই মহিলা, সেই সময় বাড়ির সামনে বেপরোয়া ভাবে বাইকে চালিয়ে এসে সজোরে মহিলাকে ধাক্কা মারে এক বাইক আরোহী। আহত মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী, ঘটনাস্থলে পুলিশ এলে অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে পুলিশ কে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা।





















