রাজ্য সম্মেলন থেকে ২০২৬ বিধানসভার লড়াই শুরু করল সিপিআইএম
নিজস্ব প্রতিনিধি, হুগলী: সিপিআইএমের ২৭ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল হুগলীর ডানকুনি স্পোর্টিং ক্লাবের মাঠে।২২ শে ফেব্রুয়ারি শুরু হয় রাজ্য সম্মেলন। ২৫ তারিখ ডানকুনি স্পোর্টিং ক্লাবের মাঠে প্রকাশ্য সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপস্থিত ছিলেন, সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআইএমের পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত, বিন্দা কারাত। এছাড়াও উপস্থিত ছিলেন, সূর্যকান্ত মিত্র, বিমান বসু, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখার্জী সহ রাজ্য – জেলা এবং ব্লক নেতৃত্বরা।

রাজ্য সম্মেলন থেকে গঠিত হয় সিপিআইএমের রাজ্য কমিটি। পুনরায় রাজ্য সম্পাদকের পদে নির্বাচিত হন মহম্মদ সেলিম।

রাজ্য সম্মেলনে বক্তব্য রাখেন, সিপিআইএমের প্যলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দেবলীনা হেমরম, মিনাক্ষী মুখার্জী, দেবব্রত ঘোষ।
সমাবেশ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখেন বাম নেতৃত্বরা। সিপিআইএমের মাঠ বড় হচ্ছে বলে মন্তব্য করেন মীনাক্ষী মুখার্জী।
সমাবেশ থেকে ২০২৬ এর বিধানসভা ভোটের লড়াই শুরু করা ঘোষণা দেন মহম্মদ সেলিম।
























